![]() |
| WBPSC FOOD S.I PRACTICE SET |
♦️Food SI পরীক্ষার প্রস্তুতি ক্ষেত্রে এই প্র্যাক্টিস সেট গুলির গুরুত্ব অপরিসীম, বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরন এর উপরে নির্ভর করে প্র্যাক্টিস সেটের প্রশ্নগুলো করা হয়েছে, প্রতিটি প্রশ্ন আগত Food SI পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।আপনাদের পরীক্ষা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিসের গুলিতে অংশগ্রহণ করুণ।
গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রশ্নগুলো বাছাই করেই প্র্যাকটিসে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে যেটি বিভিন্ন টপিকের উপরে, আজকের ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেটের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন রয়েছে। আপনাদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেয়া হল।
🔥 ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট- 1
1. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
(A) হরিষেন
(B) মেগাস্থিনিস
(C) লক্ষ্মন সেন
(D) বল্লাল সেন
Ans. (A) - হরিষেন
ব্যাখ্যা- গুপ্ত সাম্রাজ্যের শাসক সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী বর্নিত আছে।
2. ভারতের প্রথম আফগান শাসক কে?
(A) খিজির খাঁ
(C) সিকন্দর লোদি
(B) বহলুল লোদি
(D) শেরশাহ শূরী
(B) বহলুল লোদি
ব্যাখ্যা- ভারতের প্রথম আফগান শাসক ছিলেন বহলুল লোদি। আলম শাহকে পরাজিত করে 1451 খ্রীঃ সিংহাসনে বসেন।1526 সালের পানিপথের যুদ্ধে বাবরের হাতে এই সাম্রাজ্যের শেষ সুলতান ইব্রাহীম লোদির মৃত্যু হয়।
3. বিম্বিসার কোন বংশীয় রাজা ছিলেন?
(A) প্রতিহার
(C) মৌর্য
(B) হর্ষঙ্ক
(D) রাষ্ট্রকূট
Ans. (B) হর্ষক
ব্যাখ্যা- বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। তার উপাধি ছিল শ্রেনিক। তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। কোশল দেবীকে বিয়ে করে যৌতুক হিসেবে কাশি রাজ্যের একাংশ পান।
4. কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন?
(A) শক
(C) ব্যাক্তিয় গ্রিক
(B) হুন
(D) আর্য
(A) - শক
ব্যাখ্যা-শক জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন। নাসিক প্রশস্তি থেকে জানা যায় নহপান গৌতমীপুত্র সাতকর্ত্রীর কাছে পরাজিত হন। এই শক্তির শ্রেষ্ঠ রাজা ছিলেন মহাক্ষত্রপ
5. পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন?
(A) মিহিরভোজ
(B) ধননন্দ
(C) পুষ্যমিত্র
(D) বিন্দুসার
Ans. (C) পুষ্যমিত্র
ব্যাখ্যা- পতঞ্জলি পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন। তিনি রচনা করেছিলেন মহাভাষ্য। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে 187B.C.-তেপুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন।
6. কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন?
(A) জালালউদ্দিন খলজি
(C) বখতিয়ার খিলজি
(B) আলাউদ্দিন খিলজি
(D) মহম্মদ বিন তুঘলক
Ans. (B) আলাউদ্দিন খিলজি
ব্যাখ্যা- আলাউদ্দিন খিলজি জায়গির প্রথা তুলে দেন। 1296 সালে তিনি জালাউদ্দিন খিলজিকে হত্যা করে সিংহাসনে বসেন। 1303 সালে মেবার আক্রমন করেন।
7. দক্ষিন ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা কে?
(B) হেমচন্দ্ৰ
(D) শঙ্করাচার্য
(A) রামানুজ
(C) পার্শ্বনাথ
Ans. (D) শঙ্করাচার্য
ব্যাখ্যা- দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য।
8. পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের সেনাপতি ছিলেন?
(B) সদাশিব রাও
(D) প্রথম বাজিরাও
(A) শিবাজি
(C) নানা ফড়নবিশ
Ans. (B) সদাশিব রাও
9. বৈষ্ণব পদাবলি রচয়িতা চন্ডিদাস বাংলার কোন শাসকের সমসাময়িক ছিলেন?
(A) সিকান্দার শাহ
(B) ইলিয়াস শা
(C) বারবক শা
(D) হুসেন শাহী
Ans. (A) - সিকান্দার শাহ
ব্যাখ্যা- বৈষ্ণব পদাবলি রচয়িতা চন্ডীদাস বাংলার সিকান্দার শাহ শাসকের সমসাময়িক ছিলেন।
10. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপজীবিকা কি ছিল?
(B) পশুচারন
(D) শিকার
(A) কৃষি
(C) বানিজ্য
Ans. (A) - কৃষি
ব্যাখ্যা- সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপজীবিকা ছিল কৃষি। এই সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা। 1921 সালে দয়ারাম সাহানি রাবি নদীর তীরে সভ্যতার সন্ধান পান।
11. নিম্নলিখিত কোন গ্রন্থে রাজ্যশাসন, জাতীয় অর্থনীতি নিয়ন্ত্রন ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে?
(A) অর্থশাস্ত্র
(B) রাজতরঙ্গিনী
(C) অথর্ববেদ
(D) মহাভারত
Ans. (A) - অর্থশাস্ত্র
ব্যাখ্যা- অর্থশাস্ত্রে রাজ্যশাসন, জাতীয় অর্থনীতি নিয়ন্ত্রন ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চানক্য এটি রচনা করেন। তিনি কৌনিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত।

No comments:
Post a Comment