প্রিয় বন্ধুরা
আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পলিটি উপরে বিস্তারিত আলোচনা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে নিচের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিন সাথে কিছু ডিটেলস সংবিধান সংক্রান্ত তথ্য দেয়া আছে সেগুলো দেখে নেবেন।
✍️ ভারতীয় সংবিধান
• সংবিধান হল যেকোনাে দেশের সাংগঠনিক আইন, যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ ও গঠনব্যবস্থার ওপর ভিত্তি করেদেশের আইন নির্ধারিত হয়।
• এটিই দেশের সর্বোচ্চ আইন।
সংবিধানের শ্রেণীবিভাগ নিম্নরূপ-
(a) লিখিত সংবিধান (যেমন - ভারতীয় সংবিধান)
(b) অ-লিখিত সংবিধান (যেমন - ব্রিটিশ সংবিধান) ভারতীয় সংবিধান বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান।
• 1934 সালে এম. এন. রায় নামক একজন প্রমুখ কমিউনিষ্টব্যক্তিত্ব প্রথম সংবিধান রচনার প্রয়ােজনীয়তা নিয়ে চিন্তাভাবনা ব্যক্ত করেন। পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেসে এই ভাবনাটি নিয়মানুগ ভাবে গৃহীত হয়। ব্রিটিশ সরকার 1940 সালের আগস্ট -অফার’ এ সংবিধান রচনার এই দাবীটিকে সরকারী স্বীকৃতি দেয়।
• ভারতীয় সংবিধান 1949 সালের 26 নভেম্বর ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়।
• 1950 সালের 26 জানুয়ারী সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয়।
• মূল সংবিধানে 395 টি ধারা, 22 টি অধ্যায় ও ৪টি তফসিল ছিল। বর্তমান সংবিধানে 448 টি ধারা, 12 টি তফসিল ও 24 টি অধ্যায় রয়েছে।
• 1946 সালের 16 May তারিখে গৃহীত ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান গঠিত হয়েছিল।
• 42 তম সংবিধান সংশােধনীর দ্বারা বহুবিধ ক্ষেত্রে সংবিধানের সংশােধন করা হয়েছিল। তাই এই সংশােধনীটিকে “সংবিধানের ক্ষুদ্র সংস্করণ’ বলা হয়ে থাকে।
✓গণপরিষদের গঠন।
• গণপরিষদের মােট সদস্যসংখ্যা ছিল 389 এর মধ্যে 296 জন ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত (ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন এবং মুখ্য 4 কমিশনার শাসিত দিল্লী, আজমীর, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান থেকে 4 জন করে প্রতিনিধি ছিলেন)।
• প্রতিটি প্রদেশে মুসলিম, শিখ এবং সাধারণ এই তিনটি সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাতের নিরিখে আসনগুলি সংরক্ষিত ছিল।
• অবশিষ্ট 93টি আসনে ছিলেন দেশীয় রাজ্যসমূহের মনােনীত প্রতিনিধিরা, যদিও পরবর্তী কালে, তারা পরিষদে যােগদান করা থেকে বিরত থাকেন। ফলে ঐ আসনগুলি শূন্য থেকে যায়।
• প্রতিটি রাজ্য এবং প্রদেশ থেকে তাদের জনসংখ্যার ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়েছিল। গড়ে দশলক্ষ জনসংখ্যা পিছু একটি করে আসন নির্দিষ্ট করা হয়।
✓ সংবিধানের রচনা
• গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর, 1946 সালে নিউ দিল্লীতে অনুষ্ঠিত হয়। মুসলিম লিগের সদস্যরা এই অধিবেশন বয়কট করায় কেবলমাত্র 21 জন সদস্য যােগদান করেন।
• পরিষদের বয়ােজ্যেষ্ঠ সদস্য ডঃ সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসেবে নিয়ােগ করা হয়। পরে ই ডিসেম্বর তারিখে ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং এইচ. সি. মুখার্জী পরিষদের স্থায়ী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে নিযুক্ত হন
• 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য “সমূহ সংক্রান্ত প্রস্তাব”(The Objective Resolution) -টি উত্থাপন করেন। 22 শে জানুয়ারীর, 1947-র অধিবেশনে এই প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়, এবং পরবর্তীকালে এই অংশটিকে ‘প্রস্তাবনা’ -র আকারে লিপিবদ্ধ করা হয়।
• বি. এন. রাও সংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
• সংবিধান রচনার সমগ্র সময়কাল ছিল 2 বছর, ll মাস, ও 18 দিন।
• সংবিধান রচনার মূল নথি তৈরী করার দায়িত্ব ছিল খসড়া কমিটির ওপর। এই কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন -
* ডঃ বি. আর. আম্বেদকর (চেয়ারম্যান)
* এন. গােপালাস্বামী আয়েঙ্গার
* আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার ( উল্লেখ্য আইনবিদ)
* কে. এম. মুন্সী (উল্লেখ্য আইনবিদ)
* সৈয়দ মহম্মদ শাহেদুল্লাহ
* এন মাধব রাও (বি. এল. মিত্রের স্থানে)
* ডি. পি. খৈতান (তার মৃত্যুর পর 1948 সালে টি. কৃষ্ণমচারী যােগদান করেন তার পদে)
* ছয় মাসেরও কম সময়ে সংবিধানের খসড়াটি প্রণয়ন করা হয়েছিল।
• নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্ত (Provision) গুলি তৎক্ষনাৎকার্যকরী করা হয়েছিল। অন্যান্য প্রভিশনগুলি 26জানুয়ারী, 1950 তারিখে বলবৎ করা হয়। উল্লেখিত এই যে, 1930 সালের স্বাধীনতার ঘােষণাপত্রে স্বীকৃত “পূর্ণ স্বরাজ”-এর দিনটিকে স্মরণ করেই এই 26 জানুয়ারী দিনটিকে নির্বাচন করা হয়েছিল। (“পূর্ণ স্বরাজ” -এর দাবিটি 1929 সালের লাহাের অধিবেশনে জাতীয় কংগ্রেস পাশ করে)।
• সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদে 13টি কমিটি তৈরী হয়েছিল
• প্রস্তাবনার অর্থ হল সংবিধানের ভূমিকা বা সংবিধানের অন্তর্গত আইনগুলির মুখবন্ধ।
• সংবিধান প্রনেতারা আমেরিকার সংবিধান থেকে এই প্রস্তাবনার ধারণাটি গ্রহন করেন। আমেরিকার সংবিধান হল প্রস্তাবনা সম্বলিত প্রথম লিখিত সংবিধান।
• ভারতীয় সংবিধানের মূল ভাবধারাটি জে. এল. নেহরুর উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাবাদির (Objective Resolution) ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই প্রস্তাবাদি 13ই ডিসেম্বর, 1946 তারিখে গণপরিষদে গৃহীত হয়।
• ন্যায়বিচার (Justice) এর ধারণা রাশিয়া থেকে গৃহীত স্বাধীনতা’ (Liberty) সাম্য’ (Equality) ও ‘সৌভ্রাতৃত্ব’ (Fraternity) এর ধারণা ফরাসী বিপ্লব থেকে গৃহীত। এ প্রস্তাবনা, সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। (Integral Part of Constitution)
* প্রস্তাবনার বিভিন্ন সংজ্ঞা :
(i) N.A Palkivala - কনস্টিটিউশন
(ii) K.M. Munshi - পলিটিকাল হরােস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিউশন
(iii) Thakurdas Bhargav - CUG (Soul) OFWকনস্টিটিউশন
• প্রস্তাবনা সকল ক্ষমতার উৎস রূপে ভারতীয় জনগণকে সুস্পষ্ট ভাবে স্বীকার করে।
• প্রস্তাবনা, আইন দ্বারা বলবৎযােগ্য (enforceable) নয়।
• সংবিধানের বিভিন্ন অংশের ওপর আলােকপাত করা তথা তাদের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্ট, প্রস্তাবনার সাহায্য নিয়ে থাকে।
📌 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিচে আলোচনা করা হলো।
১. ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রূপায়ণ করেছে (WBCS (Prelim)
ক। ফ্রান্স
খ। ব্রিটেন
গ। কানাডা
ঘ। সুইডেন
উত্তর:- খ
২. ভারতবর্ষের সংবিধান নিন্মােক্ত কোন্ আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে?
ক। ভারতশাসন আইন, 1848
খ। ভারতশাসন আইন, 1919
গ। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট,1909
ঘ। ভারতশাসন আইন, 1935
উত্তর:- ঘ
৩. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি—
ক। সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
খ। সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
গ। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
ঘ। যুক্তরাষ্ট্রীয়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
উত্তর:- গ
৪. ভারতের রাষ্ট্রব্যবস্থা হল
ক। গণতান্ত্রি
খ। একনায়কতান্ত্রিক
গ। সামরিক
ঘ। উপরােক্ত কোনােটিই নয়
উত্তর:- ক
৫. সার্বভৌম’শব্দটির অর্থ---
ক। বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
খ। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
গ।সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
ঘ। কোনাে আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণমুক্ত
উত্তর:- খ
৬. নিম্নলিখিত কোন ধারণাটি ভারতীয় সংবিধান রচনার সময় প্রণেতাগণ গ্রহণ করেননি?
ক। মৌলিক অধিকার
খ। যুগ্ধা তালিকা
গ। মৌলিক কর্তব্য
ঘ। নির্দেশাত্মক নীতি
উত্তর:- গ
৭. ভারতের বিচারক্ষেত্রে জন স্বার্থ মামলার ধারণা নিম্নলিখিত কোন দেশ থেকে আগত?
ক। মার্কিন যুক্তরাষ্ট্র
খ। সুইডেন
গ। কানাডা
উত্তর:- খ
৮. রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভারতের সংবিধান
ক। যুক্তরাষ্ট্রীয়
খ। এককেন্দ্রিক
গ। আধা-যুক্তরাষ্ট্রীয়
ঘ। উপরােক্ত কোনােটিই নয়
উত্তর:- গ
৯. নিম্নলিখিত কোন্ রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান?
ক। নেপাল
খ। গ্রেট ব্রিটেন
গ। জাপান
ঘ। উপরােক্ত সবকটিই সঠিক
উত্তর:- ঘ
১০. ব্রিটেনের সাংবিধানিক রাজতন্ত্রে রাজা বা রানির পদ—
ক। বংশানুক্রমিক এবং নিয়মতান্ত্রিক
খ। বংশানুক্রমিক কিন্তু নিয়মতান্ত্রিক নয়
গ। নিয়মতান্ত্রিক কিন্তু বংশানুক্রমিক নয়
ঘ। বংশানুক্রমিক নয় এবং নিয়মতান্ত্রিকও নয়
উত্তর:- ক
১১. একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হল—
ক। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনােরকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না
খ। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্র রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে
গ। উৎপাদনের উৎসগুলি থাকবে রাষ্ট্রের মালিকানাধীন এবং রাষ্ট্র উৎপাদিত দ্রব্যসামগ্রীর বণ্টনব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে
ঘ। উপরােক্ত সবকটিই সঠিক
উত্তর:- ঘ
১২. পৃথিবীর কোন্ দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে?
ক। মার্কিন যুক্তরাষ্ট্র
খ। ইংল্যান্ড
গ। কানাডা
ঘ। আয়ারল্যান্ড
উত্তর:- ক
১৩. জাতীয় ঐক্য ও সংহতি—এই শব্দসমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে?
ক। 1952 সালে
খ। 1936 সালে
গ। 1950 সালে
ঘ। 1976 সালে
উত্তর:- ঘ

No comments:
Post a Comment