Breaking







Thursday, 22 April 2021

ভারতের ভূপ্রকৃতি উপরে বিস্তারিত আলোচনা ও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।A detailed discussion on the topography of India and answers to very important questions.


প্রিয় বন্ধুরা

আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভারতের ভূ প্রকৃতির উপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও বিস্তারিত আলোচনা। যে প্রশ্নগুলি আগত সমস্ত পরীক্ষার জন্য আপনাদের উপকারে আসবে। তাই দেরি না করে এখনি নিচের প্রশ্নগুলির প্র্যাকটিস করে নিন।


✓ হিমালয় পর্বতমালা :

হিমালয় পর্বতমালা হিমাদ্রী, হিমবন বা হিমাঞ্চল নামেও পরিচিত। > হিমালয় বিভাগসমূহ :

হিমালয় হল নবীনতম ভঙ্গিল পর্বতমালা, হিমালয় পূর্বপশ্চিমে সিন্ধু নদ থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত। হিমালয় দৈর্ঘ্যে 2400 কিমি পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের প্রস্থের স্থান অনুযায়ী পার্থক্য লক্ষণীয় কাশ্মীরে হিমালয়ের প্রস্থ 500 কিমি এবং অরুণাচল প্রদেশে হিমালয়ের প্রস্থ 200 কিমি।


(a) হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী:

হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী পাঁচটি ভাগে বিভক্ত

(d) ট্রান্স হিমালয় (Trans Himalayas) : গ্রেটার হিমালয়ের উত্তরে ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয় (যেহেতু বেশীরভাগ অংশই তিব্বতের অন্তর্গত) অবস্থিত। এটি হিমালয়ের সর্বপ্রাচীন অংশ। এই অঞ্চলের গড় প্রস্থ 40 কিমি ও গড় উচ্চতা 5,800 মিটার। কারাকোরাম, জাস্কর ও লাদাখ পর্বত শ্রেণীগুলি এই অঞ্চলে অবস্থিত। 5000 মিটার উচ্চতা বিশিষ্ট লাদাখ (মালভূমিটি পর্বতশ্রেণীর উত্তরপূর্বে অবস্থিত।

 2) গ্রেটার হিমালয় বা হিমাদ্রী (Greater Himalayas) : ট্রান্স হিমালয়ের দক্ষিণে এবং হিমাচলের উত্তরে অবস্থিত হিমালয় গ্রেটার হিমালয় বা হিমাদ্রী নামে পরিচিত। এর গড় উচ্চতা 6000 মিটার। এই পর্বতশ্রেণীটি পশ্চিমে নাঙ্গাপর্বত থেকে পূর্বে নামচাবারওয়া পর্যন্ত বিস্তৃত। এই হিমাদ্রীই পাঁচটি পর্বত শ্রেণীর মধ্যে সর্বক্ষো উঁচু এবং হিমালয়ের বিখ্যাত শৃঙ্গগুলি এখানে অবস্থিত, যেমন—মাউন্ট এভারেষ্ট (8,850 মিটার) নেপালীভাষায় এভারেষ্ট এর নাম সাগরমাতা (আকাশের দেবী)। তিব্বতীয় একে ডেকে চোমােলাংমা নামে।

কিছু উল্লেখযােগ্য গিরিপথ বুর্জিলা ও যােজিলা (জম্মু ও কাশ্মীর) বালাচা (হিমাচলপ্রদেশ) এবং শিপকিলা (হিমাচল প্রদেশ) এবং শতদ্রু নদী শিপকিলা পাশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে।


✓ লেসার হিমালয় বা হিমাচল (Lesser Himalayas) :

3. লেসার হিমালয়া : দক্ষিণে শিবালিক হিমালয়া ও উত্তরে গ্রেট হিমালয়ার মধ্যবর্তী অংশকে মধ্য হিমালয়া বা হিমাচল হিমালয়া বা লেসার হিমালয়া বলে। এই অঞ্চলে 3300 থেকে 4500 মিটার পর্যন্ত উচ্চতার তারতম্য দেখা যায়।

• কিছু গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী হল— -পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, ধৌলাধর পর্বতশ্রেণী, মুসৌরী পর্বতশ্রেণী, নাগ টিকা ও নেপালের মহাভারত পর্বতশ্রেণী।

• কাশ্মীর উপত্যকা, হিমাচল প্রদেশের কুলু ও কাঙ্গড়া উপত্যকা পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর অন্তর্গত।

• কৃষাণগঙ্গা, ঝিলাম ও চেনাব নদীগুলি এই পর্বতশ্রেণীকে অতিক্রম করে বয়ে চলেছে।

• এই পর্বতশ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ হল—পীর পাঞ্জাল, গােলাব ঘর এবং বানিহাল গিরিপথ।

4. শিবালিক পর্বতশ্রেণী (Shivaliks) : হিমালয়ের নীচের প্রান্তীয় পর্বতশ্রেণীকে শিবালিক পর্বতশ্রেণী বলে। যার 900 থেকে 1200 মিটার পর্যন্ত উচ্চতার তারতম্য দেখা যায় |

• শিবালিক পর্বতশ্রেণীকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে জানা যায়। জম্মুতে জম্মু পর্বত, হিমাচল প্রদেশে শিবালিক পর্বত এবং অরুণাচল প্রদেশে মিরি, ডাফলা, আবর ও মিশমি পর্বত নামে পরিচিত। উত্তরাখণ্ডের ডুণ্ডা পর্বতশ্রেণীও শিবালিকের একটি অংশ। শিবালিক পর্বতশ্রেণীর উপরদিয়ে প্রবাহিত নদীগুলি হৃদ থেকে সৃষ্টি হয়ে সমতল ভূমি গঠন করেছে। পশ্চিমে এই সমতল ‘দুন’ এবং পূর্বে ইহা ‘ডুয়ার্স’ নামে এই সমভূমির সমচেয়ে ভাল উদাহরণ হল উত্তরাখণ্ডের দেরাদুন।

5. পূর্বাঞ্চল বা পূর্বের পার্বত্য অঞ্চল :

ডিহাং গর্জ পেরােনাের পর হিমালয়া হঠাৎই দক্ষিণামুখী হয়েছে এবং এক অর্ধচন্দ্রাকৃতি বিশিষ্ট তুলনামূলক নীচু পাহাড়ের সৃষ্টি করেছে যার উত্তল অংশ পশ্চিমে ঢালু হয়ে নেমে গেছে। এই পাহাড়গুলিকেই পূর্বাঞ্চল বলে।

• হিমালয় পর্বতমালা দুটি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা যায়—

(i) দৈর্ঘ্যানুযায়ী হিমালয়

(a) হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী 

(b) হিমালয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য

• উত্তরে পাটকাই বুম, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমানা গঠন করেছে।

• নাগাল্যাণ্ডের সরামতি শৃঙ্গ (3826 মিটার) হল এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। মিজোরামে অবস্থিত মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল—(বু মাউনটেন) বা নীল পর্বত (উচ্চতা 2157 মিটার)।


B, হিমালয়ের আঞ্চলিক বিভাগ : 

স্যার সিডনি বুরার্ড, নদী উপত্যকার ভিত্তিতে হিমালয়ের সমগ্র দৈর্ঘ্যকে চারটি ভাগে বিভক্ত করেন।

1. পাঞ্জাব হিমালয় : 

• পশ্চিমপ্রান্তে অবস্থিত, এই হিমালয় পূর্ব থেকে দক্ষিণ পূর্বে 560 কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত।

• গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণীগুলি হল : যাসকার পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, শিবালিক পর্বশ্রেণী, লাদাখ, ধৌলাধর পর্বতশ্রেণী প্রভৃতি।

• ইহাকে কাশ্মির হিমালয়া বা হিমাচল হিমালয় বলে।

2. কুমায়ুন হিমালয় : সাধারণত এর উচ্চতা পাঞ্জাব হিমালয়ার থেকে বেশি।

• এর মধ্যে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি হল—নন্দা দেবী, বদ্রীনাথ, কামেত, ত্রিশূল, কেদারনাথ, গঙ্গোত্রী প্রভৃতি। ইহার পশ্চিম প্রান্তীয় অঞ্চল হল—গড়ওয়াল হিমালয়।

3. নেপাল হিমালয় : • বিশ্বের কিছু উচ্চতম শৃঙ্গগুলি এই হিমালয়ের অন্তর্গত। সেগুলি হল—মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লােৎসে, মাকালু, ধৌলাগিরি, অন্নপূর্ণা প্রভৃতি।

4. আসাম হিমালয় : আসাম হিমালয় নাম হলেও এর এলাকা সিকিম ও অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। • গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি হল—নামচা বারওয়া, কুলু, চামােলার প্রভৃতি। 


✍️ ভারতের প্রধান ভূ-প্রাকৃতিক  (Major Physiographic Divisions)

(1) হিমালয় পার্বত্য অঞ্চল

    ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বতগুলির মধ্যে একটি। টেথিস সাগরের ওপর আন্তমহাদেশীয় পার্শ্বচাপের ফলে আজকের হিমালয় পর্বতের সৃষ্টি তবে হিমালয়ের গঠনকার্য এখনও চলছে। উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরীয়ার শীতল বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করতে পারে না। হিমালয় পর্বতমালা তিনটি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এগুলি হল—

(i) হিমাদ্রী হিমালয় : হিমালয় পর্বত শ্রেণীর সর্ব উত্তরে হিমাদ্রী হিমালয় অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (8484 মিটার) অবস্থিত। এটি নেপালে সাগরমাতা ও চীনে চমােলাংঘা নামে পরিচিত। এখানকার অপর একটি উল্লেখযােগ্য পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। এটি ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ (8598 মিটার) এবং হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ

(ii) হিমাচল হিমালয় : শিবালিক ও হিমাদ্রী হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলটি হিমাচল হিমালয় নামে পরিচিত। এখানকার প্রধান পর্বত শ্রেণীগুলি হল—পীরপঞ্জল, ধৌওলাধর, মহাভারত, নাগটিব্বা, মুসৌরী। পিরপঞ্জল এখানকার বৃহত্তম পর্বতশ্রেণী। বানিহাল হল এখানকার একটি উল্লেখযােগ্য গিরিপথ।

(iii) শিবালিক হিমালয় : হিমালয়ের দক্ষিণে কম উচ্চতাযুক্ত পর্বতশ্রেণীকে শিবালিক বলা হয়। এগুলি হল—জম্মু পাহাড়, মিশমি পাহাড়, অরুণাচল ও উত্তরাখন্ডের ব্যাং রেঞ্জ প্রভৃতি শিবালিকের দক্ষিণদিকের ঢাল খাড়া কিন্তু উত্তরদিকের ঢাল ঢালু, যা বিভিন্ন অনুদৈর্ঘ্যের উপত্যকা সৃষ্টি করেছে। এই অনুদৈর্ঘ্য উপত্যকার নাম “দুন”।


(2) উত্তরের সমভূমি অঞ্চল

    সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ও তাদের উপনদীগুলির পলি সঞ্চয়ের ফলে উত্তর ভারতের সমভূমি গঠিত হয়েছে। উত্তর ভারতের বিশাল সমভূমি ও দক্ষিণ পশ্চিমের থর মরুভূমি পর্যন্ত এই অঞ্চলটির বিস্তার। এটি গঠিত হয়েছে

(ক) ভাঙ্গর : প্রাচীন পলি সঞ্চয়ের ফলে ভাঙ্গর গঠিত হয়। প্রধানত এটি গঠিত হয় কাদা দ্বারা। পাঞ্জাবে এই সমভূমি ‘ধায়া’ নামে পরিচিত।

(খ) খাদার : উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলক নিম্নভূমিকে খাদার বলা হয়। এখানে প্রায় প্রতিবছর বন্যার সময় নতুন পলির সঞ্চয় ঘটে। পাঞ্জাবে এই সমভূমি ‘বেট’ নামে পরিচিত।

(গ) ভাবর : হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে (শিবালিক) নদীবাহিত বালি, নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানাে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ভাবর বলে। এই অঞ্চলটি কৃষিকার্যের পক্ষে অনুর্বর।

(ঘ) তরাই : ভাবর অঞ্চলের দক্ষিণে স্যাতস্যাতে’ নদী সৃষ্ট জলাভূমিকে তরাই বলা হয়। এই অঞ্চলের পূর্বভাগের তুলনায় পশ্চিমভাগে অধিক বৃষ্টিপাত হয়। এটি কৃষিকার্যের পক্ষে উপযােগী। তরাই কথার অর্থ “স্যাতস্যাতে” ভূমি।


(3) উপদ্বীপীয় মালভূমি

এই মালভূমিটি উপদ্বীপ এর সমগ্র অংশ বরাবর প্রায় ত্রিভূজাকারে বিস্তৃত। এর উচ্চতা হল 900 মিটার।

• এটি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত।

• দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি অঞ্চল এটি দুভাগে বিভক্ত।

- (a) কেন্দ্রীয় উচ্চভূমি :

(i) নর্মদা নদীর উত্তরে অবস্থিত এবং এটি মালব মালভূমির অংশ।

(ii) এটি মধ্য ভারতে পঠার নামেও পরিচিত।

(iii) কেন্দ্রীয় উচ্চভূমির উত্তর-পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী এবং দক্ষিণে বিন্ধ্য পর্বত।


(b) দাক্ষিণাত্য মালভূমি :

(i) নর্মদা নদীর দক্ষিণে অবস্থান করেছে দাক্ষিণাত্য মালভূমি।

(ii) দাক্ষিণাত্য মালভূমির পূর্বভাগ ও পশ্চিমভাগে যথাক্রমে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত।

(iii) মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গনা মালভূমি ও রায়ালসীমা মালভূমি (অন্ধ্রপ্রদেশ) এর অন্তর্গত।


উপদ্বীপীয় মালভূমি :

এটি সমগ্ৰ উপদ্বীপীয় অঞ্চলে বিস্তৃত। এর আকৃতি অনিয়মিত ত্রিভুজাকার। এর গড় উচ্চতা .600-900 মিটার। উপদ্বীপীয় মালভূমির শ্রেণীবিভাগগুলি হল—

(ক) মালব মালভূমি : এই মালভূমি অবস্থান করছে আরাবল্লি পর্বতের উত্তর-পশ্চিমে, বিন্ধ্যপর্বতের দক্ষিণে এবং বুন্দেলখণ্ড মালভূমির পূর্বদিকে। এই মালভূমির মধ্য দিয়ে নর্মদা, তাপ্তি এবং মাহী নদী পশ্চিমদিকে প্রবাহিত হয়ে আরব সাগরে এবং চম্বল, বেতয়া যমুনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

(খ) বুন্দেলখণ্ড মালভূমি : বুন্দেলখণ্ড মালভূমিকে ঘিরে উত্তরে রয়েছে যমুনা নদী, দক্ষিণে বিন্ধ্যপর্বত এবং উত্তর পশ্চিমে রয়েছে চম্বল নদী। এটি গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।

(গ) ছােটোনাগপুর মালভূমি : এটি প্রসারিত হয়েছে মধ্যপ্রদেশের পূর্বভাগ, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ যেমন পুরুলিয়া পর্যন্ত। এটি গঠিত হয়েছে গন্ডােয়ানা শিলা এবং গ্রানাইট ও নিস শিলা দ্বারা। 


বৃহৎ সমভূমি অঞ্চল (The Great Plains) :

• পশ্চিম থেকে পূর্বে 2400 কিমি দীর্ঘ এবং 150-300 কিমি প্রশস্ত।

• উত্তরের সমভূমির বেশীরভাগ অংশ পলিগঠিত এবং এর পশ্চিমাংশ হল মরুভূমি।

• পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে পাঁচটি নদী প্রবাহিত হয়েছে। দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলে দোয়াব। 


✍️ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

 ১. পিরপাঞ্জাল গিরিশ্রণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত (WBCS (Prelim.) 

ক। Greater হিমালয় বা উচ্চ হিমালয় 

খ। Trans-Himalayan-এর অংশবিশেষ 

গ। Lesser হিমালয় বা মধ্য হিমালয়

ঘ। শিবালিক 

উওর:- গ

২. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত(WBCS (Prelim)

ক। Cliff

খ। Autochthonous Nappe 

গ। Fault Scarp 

ঘ। Rocky

উওর:- গ

৩. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? [WBCS (Prelim.) 

ক। হিমালয় পর্বত 

খ। সিন্ধু-গাঙ্গেয় সমভূমি

গ। আরাবল্লি পর্বত 

ঘ। শিবালিক পর্বত 

উওর:- গ

৪। হিমালয় হল—(WBCS (Prelim.)

ক। ভঙ্গিল পর্বত 

খ। স্থূপ পর্বত 

গ।অবশিষ্ট পর্বত 

ঘ।টেবিলল্যান্ড

উওর:- ক

৫. ছােটোনাগপুর মালভূমি এই শিলা দ্বারা গঠিত (WBCS (Prelim.)

ক। প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত 

খ। পাললিক শিলা 

গ। পলিমাটি 

ঘ। লাভাপ্রবাহ  

উওর:- ক

৬. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন্ রাজ্যের উপকূল করমণ্ডল উপকুল নামে পরিচিত? [WBcs (Prelim.) 

ক। কর্ণাটক 

খ। কেরল

গ। ওড়িশা 

ঘ। তামিলনাড়ু

উওর:- ঘ

৭. কোন বক্তব্যটি সঠিক নয় ? (WBCS (Prelim.) 

ক। দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে 

খ। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমশবৃদ্ধি পেয়েছে

গ। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা ক্রমশ পূর্বঘাট পর্বতের থেকে বেশি

ঘ। দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম অংশ লাভাগঠিত

উওর:- ক

৮.একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল

ক। হিমালয় 

খ। সাতপুরা 

গ। আরাবল্লি 

ঘ। ব্যারেন দ্বীপ

উওর:- ঘ

৯. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

ক। কালসুবাই 

খ। মহেন্দ্রগিরি 

গ। ধূপগড় 

ঘ। অমরকন্টক

উওর:- ক

১০. ছােটোনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ

ক। মানপুর 

খ। গুরুশিখর 

গ। পরেশনাথ 

ঘ। নকরেক

উওর:- গ

১১. হিমালয়ের কোন্ অঞ্চলটি ভারতে প্রধান নদনদীগুলির উৎপত্তিস্থল ?

ক। শিবালিক 

খ। হিমাচল

গ। টেথিস  

ঘ। ট্রান্স-হিমালয়

উওর:- ঘ

১২. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

ক।অমরকন্টক 

খ। দোদাবেতা

গ। কালসুবাই

ঘ। ধূপগড়

উওর:- খ

১৩. ভারতের বিখ্যাত শৈলশহরগুলির অধিকাংশ অবস্থিত

ক। হিমাদ্রি হিমালয়ে 

খ। হিমাচলে

গ। শিবালিক হিমালয়ে 

ঘ। টেথিস হিমালয়ে 

উওর:- খ

১৪. ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ 

ক। ফেডচেঙ্কো 

খ। হিসপার 

গ।বাটুরা 

ঘ। গঙ্গোত্রী

উওর:- ক

১৫.গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত 

ক। পিরপাঞ্জাল

খ। কুমায়ুন হিমালয় 

গ। কাঞ্চনজঙ্ঘা 

ঘ। কারাকোরাম

উওর:- খ

১৬. ভােরঘাট পাস কোথায় অবস্থিত? 

ক। কর্ণাটকে 

খ। সিকিমে

গ। মহারাষ্ট্রে 

ঘ। কেরলে

উওর:- গ

১৬. ভারতের কোন্ নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে?

ক। গঙ্গা 

খ। নর্মদা 

গ। গােদাবরী

ঘ। কৃয়া

উওর:- খ

১৭.‘মহাকাল’ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

ক। অমরকন্টক 

খ। পাঁচমারি 

গ। কালসুবাই 

ঘ। ধুপগড়

উওর:- ক

১৮. নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোটি আগ্নেয় দ্বীপ? 

ক। লাক্ষাদ্বীপ 

খ। মিনিকয়

গ। নারকোন্ডাম।

 ঘ। পারাদ্বীপ

উওর:- গ

১৯. নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি নবীনতম?

ক। সাতপুরা

খ। হিমালয় 

গ। মহাদেব 

ঘ। মহাকাল

উওর:- খ

২০. ভারতের উচ্চতম শৃঙ্গ ‘K2' কোথায় অবস্থিত? 

ক। নাগাল্যান্ড 

খ। মেঘালয়

গ। মিজোরাম

ঘ। জম্মু ও কাশ্মীর

উওর:- ঘ

২১. ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ হল

ক। চিলকা 

খ। বৈকাল

গ। ডাল 

ঘ। উলার

উওর:- গ

২২. ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির বিস্তার 

ক। কচ্ছ থেকে কেপ কোমারিন পর্যন্ত 

খ। পশ্চিমবঙ্গ থেকে কেপ কোমােরিন পর্যন্ত 

গ। মুম্বই থেকে কন্যাকুমারি পর্যন্ত 

ঘ।চেন্নাই থেকে কন্যাকুমারি পর্যন্ত

উওর:- খ

২৩. পূর্বঘাট পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল

ক। নীলগিরি

খ। আর্মাকোণ্ড

গ। আন্নামালাই 

ঘ। মহেন্দ্রগিরি 

উওর:- ঘ

২৪. ভারতে কচ্ছের রান অঞ্চল উত্তর-পশ্চিম গুজরাত এবং____রাজ্যের সীমানা স্পর্শকারী সিন্ধু-প্রদেশে অবস্থিত।

ক। পাকিস্তান 

খ। বাংলাদেশ 

গ। নেপাল 

ঘ। আফগানিস্তান

উওর:- ক

২৫. ছােটোনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়— 

ক। পরেশনাথ পাহাড় 

খ। শুশুনিয়া

গ। রাজমহল 

ঘ। দলমা

উওর:- ক

২৬. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

ক। গডউইন অস্টিন 

খ। কাঞ্চনজঙ্ঘা

গ। চোমােলহরি 

ঘ। হিডন পিক 

উওর:- খ

২৭ লিওপারগেল কোন পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ?

ক। শিবালিক 

খ। হিমাচল

গ।উচ্চ হিমালয় 

ঘ।জাঙ্কর

উওর:- ঘ

২৮. লােকটাক হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ? 

ক। কাশ্মীর 

খ। হিমাচল প্রদেশ

গ। মণিপুর 

ঘ। ত্রিপুরা

উওর:- গ

২৯. নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল— 

ক। আনাইমুদি 

খ। দোদাবেতা

গ। ধূপগড় 

ঘ। অমরকন্টক

উওর:- খ

৩০. গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে

ক। ডানকান প্যাসেজ 

খ। 10° চ্যানেল 

গ। ৪° চ্যানেল 

ঘ। 9° চ্যানেল

উওর:- ক

৩১. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ 

ক। গােরক্ষনাথ 

খ। হিডন পিক

গ। গাসের ব্লুম-2 

ঘ। সান্দাকফু

উওর:- ক


No comments:

Post a Comment







Twt
D1 Study Subscribe our Youtube Channel
Subscrib